মেট্রো পরিষেবা আবার চালু হতে চলেছে: চিন্তিত অটো চালকেরা

Kolkata Metro

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ মেট্রো পরিষেবা চালু হওয়ার ঘোষণা হতেই উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের যাত্রী সংখ্যা নিয়ে চিন্তায় অটো চালকরা। আবার অন্যদিকে উল্টোডাঙা থেকে শোভাবাজার রুটে যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই খুশি। আগামী সোমবার থেকে মেট্রো চলাচল শুরু হচ্ছে বলে জানা যায়। সেই কারণে উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো চালকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যাত্রীসংখ্যা নিয়ে।

এক্ষেত্রে তাঁদের ধারণা, মেট্রো চলাচল শুরু হলে অটোরিক্সতে চলার মতো যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে তাঁদের জীবন নির্বাহ করা অসম্ভব হয়ে উঠবে। তাঁদের দাবি, এই সমস্ত বিষয়গুলির ওপর রাজ্যসরকারের ভেবে দেখা উচিত। তাছাড়া মেট্রো চলাচলে যে অটো রুটগুলোতে যাত্রী সংখ্যার প্রভাব পরবে সেই রুটগুলোতে ভাড়া বাড়ানো উচিত বলে তাঁদের অভিমত। আবার ঠিক উল্টো চিত্র দেখা গেল উল্টোডাঙা থেকে শোভাবাজার রুটের অটো চালকদের মধ্যে। তাঁরা অনেকটাই খুশি। মেট্রো চালু হলে যাত্রী সংখ্যা বাড়বে বলে ধারণা তাঁদের। বহুদিন ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে রাস্তায় সেভাবে লোকজন বের হয়নি। মেট্রো পরিষেবা চালু হলে আগের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *