teachers day celebration Education Others Video 

করোনা আবহে অভিনব শিক্ষক দিবস পালন

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা আবহে অভিনব শিক্ষক দিবস পালন করল মধ্যমগ্রাম ইয়ং এসোসিয়েশনের সদস্যরা। মধ্যমগ্রাম এর বিশিষ্ট ও প্রিয় শিক্ষকের বাড়িতে স্মারক ও ফুল উপহার দিয়ে তাঁদের সুস্থতা কামনা করেন এসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি, ছাত্রদের পক্ষ থেকে এই ধরণের ভাবনা আসায় স্বভাবতই খুশি শিক্ষক সমাজ। ছাত্র শিক্ষক সম্পর্ক আরও নিবিড় হবে বলে মত তাঁদের।

Read More
Dilip Ghosh Others Video 

পিছিয়ে পড়ছে রাজ্য, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, কেন্দ্রীয় সংস্থার যে পরীক্ষা গুলো চলছে সেগুলোরও বিরোধিতা করছে এখানকার সরকার। ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা তাদের চিন্তা নেই। নিজেদেরই রাজনীতি ও ক্ষমতার কথা চিন্তা করে চলেছেন। এরফলে পশ্চিমবঙ্গের সব জায়গায় দুর্দশা ও সব ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে রাজ্য। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন তিনি।

Read More
Ganesh utsav Others Video 

কলকাতা হাইকোর্টের নির্দেশে উদ্বোধন হল গণেশ পুজোর

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা আবহে সল্টলেক মৈত্রী সংঘের গণেশ পূজোর উদ্বোধন হল আজ। তবে করোনার কথা মাথায় রেখে অন্যবারের তুলনায় আয়োজনে অনেকটাই কাটছাট করা হয়েছে। এবার সপ্তম বছরে পড়ল সল্টলেক মৈত্রী সংঘের এই গণেশ পুজো। এই পুজোর অনুমতি পেতে অসুবিধায় পড়তে হয়। বিধাননগর পৌরনিগম পুজোর অনুমতি দেয়নি। এমনকি বিধাননগর পুলিশের তরফ থেকেও কোনও সারা পাওয়া যায়নি। তখন বাধ্য হয়েই মৈত্রী সংঘের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে গণেশ পুজোর অনুমতি পায় সল্টলেক মৈত্রী সংঘ।

Read More
Nursing Stuff Others Video 

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি)-এর অ্যাপ্রভাল থাকা সত্বেও এরাজ্যে বঞ্চিত বেশকিছু নার্সিং স্টাফ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি)-এর অ্যাপ্রভাল থাকা সত্ত্বেও, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, রেজিট্রেশন দিচ্ছে না বলে এমনই অভিযোগ ভিনরাজ্য থেকে আসা নার্সিং স্টাফেদের। উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীর দফতরে দফতরে যাওয়ার পরও অসহযোগিতার অভিযোগ। এমনকি নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জানানো হয়েছিল। তাঁদের অভিযোগ,পশ্চিমবঙ্গের বাসিন্দা নার্সিং স্টাফ তাঁরা ভিনরাজ্য থেকে নার্সিং পড়ে এরাজ্যে ফিরেছে, কিন্তু এ রাজ্যের নার্সিং কাউন্সিল তাঁদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। তাঁদের কাছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল-এর অ্যাপ্রভাল থাকা সত্বেও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তাঁদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছেনা। এর আগে বহু নার্সিং করে আসা…

Read More
Bidhannagar incident Others Video 

বিধাননগরের একটি গেস্ট হাউসে রাতে সুটআউট

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ গতকাল রাতে বিধাননগর পূর্ব থানা এলাকায় একটি গেস্ট হাউসের রুমে গুলি চলে। গুলিতে গুরুতর আহত হন মনপ্রিত দীপা সিং নামে এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, লুধিয়ানার জলন্ধ্রর এলাকার বাসিন্দা মনপ্রিত দীপা সিং এবং শানি সিং নামে দুই ব্যবসায়ী বিধাননগর পূর্ব থানা এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন। রাতে খাওয়ার পর আচমকা মনপ্রিত দীপা সিং-এর উপর গুলি চালায় সানি সিং। আহত ব্যবসায়ী মনপ্রিত দীপা সিং কে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই তাঁর চিকিৎসা চলছে। রাতেই সানি সিং-কে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ।…

Read More
Snapshot_0 Breaking News Video 

এলাকায় করেন্টাইন সেন্টার হওয়ায় প্রতিবাদ নিউটাউনে

করোনা আক্রান্ত চিকিৎসক ও নার্সদের করেন্টাইন সেন্টার করা হয়েছিল নিউটাউন বন্দের মোড় এলাকায় একটি হোটেলে।

Read More
Snapshot_0 Breaking News Video 

স্ত্রী-র উপর নির্যাতনের অভিনব শাস্তি পাকদহ গ্রামে

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আইনকে হাতে তুলে নিল গ্রামের মাতব্বররা। ঘটনাটি ঘটেছে বারাসাত ২নং ব্লকের পাকদহ গ্রামে। অভিযোগ, যে কাজ করার কথা পুলিশ প্রশাসনের, সেই কাজ করল গ্রামের মাতব্বররা। শাসক দলের সভাপতির অঙ্গুলিহেলনে এই কাজ হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বারাসত ২ নং ব্লকের শাসনের পাকদহ গ্রামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মাথা মুড়িয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ হয় বলে অভিযোগ। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, শাসন থানার পাকদহ গ্রামের কালাম নাম ওই যুবক দীর্ঘ তিন বছর ধরে নিজের স্ত্রী-র উপর শারীরিক ও…

Read More