আম্ফানে ক্ষতিগ্রস্তদের আবেদনপত্র জমার দাবিতে অবরোধ

Aamfan protest

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়ার দাবিতে অবরোধ। সূত্রের খবর, দেগঙ্গা বিডিও অফিসের সামনে টাকি রোড অবরোধ করেন ক্ষতিপূরণ না পাওয়া ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষরা। অবরোধকারীদের অভিযোগ, ৬ ও ৭ আগষ্ট রাজ্য সরকার পুনরায় ক্ষতিপূরণের নথি জমা নেওয়ার জন্য বিডিও অফিসে একটি ড্রপ বাক্সের ব্যবস্থা করেছিল। তবে ৭ তারিখ বিকাল ৪টের পর ভীড় বেশি থাকায় আর কারও নথি জমা নেওয়া হয়নি।

অবরোধকারীদের দাবি, বিডিও অফিস থেকে তাদের বলা হয়েছিল সোমবার পুনরায় আবেদনপত্র জমা নেওয়া হবে। সেই মতো সোমবার সকাল থেকে পুরুষ ও মহিলারা বিডিও অফিসের সামনে ভীড় জমান নথি জমা দেওয়ার জন্য। অবরোধকারীদের আরও অভিযোগ, কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বিডিও অফিস থেকে জানানো হয় নথি জমা নেওয়া হবে না। তারপর উত্তেজিত সাধারণ মানুষ টাকি রোডের উপর এসে নথি জমা নেওয়ার দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *