CBSE Students-5Education Others 

বিজ্ঞপ্তি প্রকাশ করে সময় বাড়াল সিবিএসই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সময় বাড়াল সিবিএসই। সূত্রের খবর, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের পর অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, লকডাউন আবহে অনেক স্কুল এখনও এই প্রক্রিয়া শেষ করতে পারেনি। বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিএসই সূত্রে জানানো হয়েছে, বাকি থাকা সব অভ্যন্তরীণ ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা অনলাইনে নিতে হবে। নম্বর জমা দেওয়ার শেষদিন ধার্য্য ছিল আগামী ১১ জুন। তা বাড়িয়ে ২৮ জুন করা হয়েছে। পরীক্ষা শেষ করে নম্বর দেওয়ার জন্য স্কুলগুলি প্রায় এক মাস অতিরিক্ত সময় পাচ্ছে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment