বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল সুনীলের

Sunil Chetri-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দোহায় বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করলেন সুনীল ছেত্রী। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সুনীলের গোল সংখ্যা দাঁড়াল ৭৪। এখনও পর্যন্ত ৭২টি গোল রয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসির। আবার সুনীলের ভারতের হয়ে ম্যাচের সংখ্যা ১১৭। গোল সংখ্যার বিচারে তাঁর সামনে এখন রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই ফুটবলারের গোল সংখ্যা ১০৩টি। উল্লেখ্য, দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক গোলের মালিক ইরানের আলি দাই। তাঁর ১০৯টি গোল করার নজির রয়েছে। ইরানি ফুটবলার আলি দাই ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে খেলায় যুক্ত থাকা ফুটবলারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন সুনীল। করোনা আবহে গত মার্চ মাসে দেশের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি ভারত অধিনায়ক। জোড়া গোল করার পর সুনীলের মন্তব্য, ‘গোলের সংখ্যা নিয়ে আমি কখনও ভাবি না। আমার একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। দল জিতলেই আমি সবচেয়ে বেশি খুশি হই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *