ICSE StudentsEducation Others 

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল বেরল, মহিলারা এগিয়ে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হল। এবারও মহিলারা এগিয়ে। সূত্রের খবর, সার্বিকভাবে দেশে পাশের গড় হার ৮৮.৭৮ শতাংশ। যা গতবারের তুলনায় ৫.৩৮ শতাংশ বেশি। উল্লেখ্য, মোট ১১ লক্ষ ৯২ হাজার ৯৬১ জন পরীক্ষায় বসে। মহিলাদের পাশের হার ৯২.১৫ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে তা ৮৬.১৯ শতাংশ। পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে ৫.৯৬ শতাংশে। জানা গিয়েছে, লক্ষ্ণৌয়ের দিব্যাংশী জৈন ৬০০-এর মধ্যে ৬০০ পেয়েছে। আবার সাউথ পয়েন্ট স্কুলের কলা বিভাগের পুরুষ দেবব্রত পাল ৯৯ শতাংশ নম্বর পেয়েছে।

আরও জানা যায়, সব বিষয়ে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছে ৩৮ হাজার ৬৮৬ জন পড়ুয়া। মোট পরীক্ষার্থীর ১৩.২৪ শতাংশ সব বিষয়ে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। গোটা দেশে সার্বিক পাশের হার ৮৮ শতাংশের বেশি হলেও সবচেয়ে ভাল ফল করল তিরুবনন্তপুরম। এক্ষেত্রে পাশের হার ৯৭.৬৭ শতাংশ। পাটনায় পাশের হার ৭৪.৫৭ শতাংশ। আবার সরকারি স্কুলের পারফরম্যান্স ভাল বলেই জানাল সিবিএসই।

Related posts

Leave a Comment