ঝুলনের বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। অভিনেত্রী অনুষ্কা শর্মা এই ছবির জন্য লর্ডসের মাঠে শ্যুটিং করবেন। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৪টি নামী স্টেডিয়ামে শ্যুটিং করবেন তিনি। লর্ডস ছাড়াও ব্রিটেনের হেডিংলে স্টেডিয়ামে শ্যুটিং করবেন অনুষ্কা। উল্লেখ করা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে মহিলা হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন বাংলা এই ক্রিকেটার। তাঁকে কেন্দ্র করে কর্ণেশ শর্মার ক্লিন স্লেট ফিল্মস ছবির আয়োজন করছে।

