বিশ্বভারতীর বসন্তোৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাল বসন্তোৎসব। বসন্ত উৎসব পালন করতে চলেছে বিশ্বভারতী। সূত্রের খবর, ১৩ এপ্রিল ভোর ৫টায় গৌর-প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে বসন্ত বন্দনার সূচনা হবে। পরবর্তী সময়ে সকাল ৭টায় আয়োজিত হবে শোভাযাত্রা। সন্ধ্যা সাড়ে ৬টায় গৌর-প্রাঙ্গণেই আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্বভারতী সূত্রের খবর, সমগ্র অনুষ্ঠানটি শুধুমাত্র বিশ্বভারতী পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বহিরাগত দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকবে না। সঙ্গীতভবনে বসন্ত উৎসবের প্রস্তুতি চলছিল। তবে অনুষ্ঠানের সূচি প্রকাশিত হলেও তা বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রকাশিত হয়নি বলে জানা যায়।

