প্রয়াত চার্লি ওয়াটস

Charlie Watts-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চার্লি ওয়াটস (৮০) চলে গেলেন। রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার জনপ্রিয় মুখ তিনি। লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। উল্লেখ্য, সঙ্গীতে তাঁর প্রথম প্রেম ছিল জ্যাজ। তরুণ বয়সে প্রথম কিট কেনার পর তিনি জ্যাজের সঙ্গেই ড্রামিং শুরু করেন। কেরিয়ার শুরু করেছিলেন গ্রাফিক ডিজাইনার হিসেবে। একসময় সান্ধ্য ক্লাবে তিনি পারফর্ম করেছেন। পরবর্তীতে যোগদান করেন ‘দ্য রোলিং স্টোনস’ ব্যান্ডের সঙ্গে। মিক জ্যাগারের কণ্ঠ এবং কিথ রিচার্ডসের গিটারে যোগ্য সঙ্গত করেছে চার্লির ড্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *