chetla agroniLifestyle Others 

দুর্গাপূজায় খেটে খাওয়া মানুষদের পাশে চেতলা অগ্রণী

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা কেড়ে নিয়েছে বহু মানুষের জীবিকা। বহু ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন সেই সব মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার এগিয়ে এলো চেতলা অগ্রণী ক্লাব। দুর্গাপূজা উপলক্ষ্যে ক্লাবের তরফে এলাকার রিক্সা চালক ও ভ‍্যান চালকদের একটি করে ভ‍্যান উপহার দেওয়া হয়েছে। এদিন মোট দশটি রিক্সা উপহার দেওয়া হয়, আগামীকাল আরও দশটি রিক্সা উপহার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও ভ্যানে করে সবজি বিক্রি করার জন্য কয়েকজনকে ভ‍্যান উপহার দেওয়া হয়েছে। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুস্থ মানুষের পাশে এ বছর অগ্রণী ক্লাব দাঁড়িয়েছে।

Related posts

Leave a Comment