প্রতিমা নিরঞ্জনেও নিয়ন-বিধি বঙ্গে

ganga

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার সময়কালে দুর্গাপুজো হচ্ছে কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে। এবার ঠাকুর ভাসানের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা পরিষ্কার গঙ্গার জন্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার বিধি মেনে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য।
এনএমসিজি সূত্রে জানা গিয়েছে, গঙ্গা বা তার উপনদীগুলির মধ্যে বিসর্জন দেওয়ার অনুমতি নেই। যদিও কোনও পুকুরে ভাসান দিতে হয় সেক্ষেত্রে নির্দেশিকা মানতে হবে। এই নির্দেশিকাটি গত বছর কার্যকর করা যায়নি কারণ এটি শেষ মুহুর্তে এসেছিল। তবে এই বছর গঙ্গা বা তার কোনও শাখানদীতে এবছর ভাসান বন্ধ হচ্ছে না। তবে এনএমসিজির নির্দেশনা অনুসরণ করে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড পুজো ভাসানের পক্ষে এবার শক্ত পদক্ষেপ নিয়েছে। উত্তরের শহরতলিতে দুটি পুকুরের জন্য পাইলট প্রকল্পও নিয়েছে কাউন্সিল।
এক্ষেত্রে আরও জানা গিয়েছে, লেক টাউনের দেবীঘাট ও দমদম পার্কে ৪ নম্বর ট্যাঙ্কে পাইলট প্রকল্পটি নেওয়া হয়েছে। দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাসান ও ছট পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *