Chhath PujaOthers 

ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জলাশয়ে অস্থায়ী ঘাট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছটপুজোর ঘাট। ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জলাশয়ে তৈরি হবে অস্থায়ী ঘাট। সূত্রের খবর, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ হবে বলে জানিয়েছে কেএমডিএ। এক্ষেত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই বিষয়ে দরপত্র দেওয়া হবে। এরপর শুরু হবে সেই কাজ। সূত্রের আরও খবর, কলকাতা পুরসভা ছাড়া অন্যান্য সংস্থার মালিকানাধীন যেসব জায়গায় অস্থায়ী ঘাট রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সংস্থার থেকে অনুমতি নিয়ে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment