বাজি বর্জনের ডাক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের

Bazi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাজি বর্জনের ডাক দিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে কালীপুজোয় সব ধরনের বাজি বর্জন করার ডাক দিয়েছেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর অনেক রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে সুস্থ হয়ে ওঠার পরও তাঁদের শরীরে বিভিন্ন সমস্যা রয়েই গিয়েছে। এক্ষেত্রে সংগঠনের বক্তব্য, এই অবস্থায় বাজি ফাটালে বায়ুদূষণের মাত্রা আরও বাড়বে। বাজি বর্জন করার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *