ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত দুই ক্রিকেটার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্বাসিত হলেন দুই ক্রিকেটার। সূত্রের খবর, ভারতীয় জুয়াড়িদের সঙ্গে যুক্ত হয়ে ম্যাচ ফিক্সিং করার অভিযোগ সামনে আসে সংযুক্ত আরব আমিরশাহির দুই ক্রিকেটার আমির হায়াত ও আশফাক আহমেদের বিরুদ্ধে। এই ঘটনা প্রমাণিত হওয়ায় দুই ক্রিকেটারকে নির্বাসিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এক্ষেত্রে জানা গিয়েছে, প্রায় ৮ বছরের জন্য কোনও রকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন না ওই দুই ক্রিকেটার। উল্লেখ্য, ২ জনেই পাক বংশোদ্ভূত ক্রিকেটার। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে গড়পেটায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল ওই ক্রিকেটারদের বিরুদ্ধে।

