শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ী ইংল্যান্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিরিজ ইংল্যান্ডের। সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ অইন মর্গ্যানদের দখলে চলে গেল। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে শ্রীলঙ্কা। ৫ উইকেট দখল করেন স্যাম কারেন। ৪ উইকেট পেয়েছেন ডেভিড উইলির। এর জবাবে ৪৩ ওভারে ম্যাচ জয়ী হয় ইংল্যান্ড। ৬০ রান করেন জেসন রয়। ৬৮ রানে অপরাজিত থাকেন জো রুট।

