cyber hakeOthers 

ভারতে সাইবার হানার ছক কষছে চিন

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দেশজুড়ে সাইবার আক্রমনের আশঙ্কা করা হচ্ছে।ভারতের বিভিন্ন শহরের সরকারি ও বেসরকারি দপ্তরকে টার্গেট করেছে চিনা হ্যাকাররা।গোয়েন্দারা এ বিষয়ে নিশ্চিত যে, এই সাইবার চক্রান্তের পিছনে রয়েছে চিন।ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এই সতর্কবার্তা জারি করে বলে জানা গিয়েছে।তাদের ব্যক্তব্য, ভারতকে টার্গেট করে চিনা সাইবার হ্যাকার চক্র প্ল্যান সাজিয়েছে।হ্যাকারদের লক্ষ্য হচ্ছে, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেওয়া।

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার সঙ্গে চিনের এই সাইবার অ্যাটাক নিয়ে চরম তিক্ততা ও বিরোধ শুরু হয়।আমেরিকা ও অস্ট্রেলিয়ার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, এই কাজ চিনের। ফলস্বরূপ অস্ট্রেলিয়া বেশকিছু বাণিজ্য চুক্তি বাতিল করেছে।সীমান্ত সংঘাতের এই মুহূর্তে চিন যে সাইবার অ্যাটাকের কৌশল নেবে, তা ভারত আগেভাগেই আন্দাজ করেছিল।

ভারতীয় সাইবার গোয়েন্দারা হ্যাকারদের মোডাস অপারেন্ডি ডিকোড করতে পেরেছেন।তার থেকেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অথবা স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের বিভাগীয় লোগো, এমব্লেম কিংবা ডিপার্টমেন্টাল প্রতীক কপি করে সেন্ডার্সের মেলে যুক্ত করে দেওয়া হবে।ইমেলে লেখা থাকবে কোনও সরকারি নির্দেশিকা বা অন্য কোনও সরকারি সিদ্ধান্ত বা নীতির ঘোষণা। ইমেল আইডিকে বিশ্বাসযোগ্য করার জন্য সরকারি ইউআরএল-এর অংশ (gov.in, nic.in বা org.in) ব্যবহার করা হতে পারে। এই ইমেলের সঙ্গে একাধিক অ্যাটাচমেন্ট বা লিঙ্কও থাকতে পারে।অ্যাটাচমেন্টটি ডাউনলোড করলে, কিংবা লিঙ্কে ক্লিক করা মাত্রই ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাবে। ফলস্বরূপ নিমেষে ওই কম্পিউটারের বা মোবাইলে থাকা ডেটা ও অন্য তথ্যাবলি অ্যাকসেস করার পথও খুলে যাবে।আরও জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই রকম প্রায় ২০লক্ষ টার্গেট অনুমান করেছে যেখানে এই সাইবার হানার সম্ভবনা রয়েছে।তাই কম্পিউটারে বা মোবাইলে কোনও টেক্সট ম্যাসেজ আসলে খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।আবার কোনও ব্যক্তিগত বিবরণ শেয়ার করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

Related posts

Leave a Comment