দ্রুততম ঘূর্ণায়মান নক্ষত্রের সন্ধান চিনা জ্যোতির্বিজ্ঞানীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহাকাশে দ্রুততম ঘূর্ণায়মান নক্ষত্রের সন্ধান দিলেন এই চিনা জ্যোতির্বিজ্ঞানী। লি গুয়াঙ ওয়েই নামে ওই জ্যোতির্বিজ্ঞানী এই খোঁজ দিলেন। তিনি ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অফ সার্ভেটরিজ অফ দ্য চাইনিজ অ্যাকাডেমিক অফ সাইন্সেস-এর গবেষক। জানা গিয়েছে, দক্ষিণ চিনের হুবেইয় প্রদেশের জিংলং-এর একটি উচ্চক্ষমতা সম্পন্ন টেলিস্কোপকে ব্যবহার করে তিনি দেখিয়েছেন, এটি ছায়াপথের দ্রুততম ঘূর্ণায়মান নক্ষত্র। যার নাম “এলএএমওএসটিজে ০৪০৬৪৩.৬৯+৫৪২৩৪৭.৮”। তিনি জানিয়েছেন, এটি আয়তনে বিশালাকার ও উচ্চ তাপমাত্র সম্পন্ন।

