পার্সেল এক্সপ্রেসে বঙ্গে ঘি-এর জোগান

percel express

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাধারণ মালগাড়ি ছাড়াও বিশেষ পার্সেল এক্সপ্রেস চালিয়ে আসছে রেল এই বিপর্যস্ত পরিস্থিতিতে। ওই এক্সপ্রেস ট্রেনগুলিতে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন করা হচ্ছে। সূত্রের খবর, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে ৬ হাজার কেজিরও বেশি ঘি এসেছে। যার অধিকাংশটাই এসেছে ভাগলপুর থেকে।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ৭টি রুটে পার্সেল এক্সপ্রেস চালানো হচ্ছে গত ১০ এপ্রিল থেকে। সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, গত কয়েকদিনে পার্সেল এক্সপ্রেসে এরাজ্যে এসেছে ৩,২৪৩ কেজি ঘি। দুটি জায়গা থেকে মূলত ঘি এসেছে। যারমধ্যে বেশি পরিমাণে ঘি এসেছে ভাগলপুর থেকে। বাকি পরিমাণ ঘি এসেছে বারহারওয়া থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *