করোনা বিধি মেনেই পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার মাস্ক পরেই উঠতে হবে এভারেস্টে। গায়ে গা লাগিয়ে পর্বতারোহন বন্ধ করা হল। সূত্রের খবর,
আপাতত নেপাল সরকার ৩০০পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে। উল্লেখ করা যায়,গত বছর করোনা আবহে মাউন্ট এভারেস্ট আরোহন বন্ধ ছিল। ১ বছর পর আবারও পর্বতারোহীদের মাউন্ট এভারেস্টে চড়ায় অনুমতি দিয়েছে নেপাল সরকার। অন্যদিকে গত ১ বছরে নেপালের পর্যটন শিল্পও জোর ধাক্কা খায়।
এক্ষেত্রে আরও জানা যায়,পর্বতারোহনে সবরকম সহায়তা করা শেরপারাও গত ১ বছর ধরে কাজ হারিয়ে বসেছিলেন। ২০২০সালে করোনার প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় তাঁরা নিজ গ্রামে ফিরে যান। অনেকেই ভিন্ন পথ বেছে নিয়ে দিনযাপন করছিলেন। তাঁরা আবার কাজে ফিরতে পারবেন। এখনও পর্যন্ত ৩০০ পর্বতারোহীকে এভারেস্টে চড়ার অনুমতি দেওয়া হয়েছে। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,পরবর্তীতে পর্বতারোহীর সংখ্যা বাড়ানো হবে।
তবে এভারেস্টে চড়ার ক্ষেত্রে এবার থাকছে কিছু নিয়ম। পর্বতারোহীদের একাধিক নিয়ম মেনে চলতে হবে। যেমন- মাস্ক ছাড়া পর্বতারোহন করা যাবে না। এভারেস্ট অভিযানের আগে পর্বাতারোহীকে করোনা টেস্ট বাধ্যতামূলক। গায়ে গা লাগিয়ে পর্বতারোহন বন্ধ করা হচ্ছে। পর্বতারোহীরা পরস্পরের মধ্যে কোলাকুলি করতে পারবেন না। দূর থেকে হাত জোড় করে নমস্কার করতে হবে। এভারেস্টের বেস ক্যাম্পে মেডিকেল টিম থাকবে। সংক্রমিত পর্বতারোহীদের চিকিৎসার দায়িত্ব থাকবে ওই টিমের ওপর। মার্চ থেকে মে মাস পর্যন্ত মাউন্ট এভারেস্টে পর্বতারোহনের মরশুম । এবার এই মরশুমে মাত্র ৩০০ জন পর্বতারোহী এভারেস্টে চড়ার অনুমতি দেওয়া হয়েছে।

