পাল্লা দিচ্ছে ভারতের বেকারত্ব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল বেকারত্ব। সিএমআইই সূত্রে জানানো হয়েছে, এপ্রিলে দেশে বেকারত্বের হার ২৩.৫২ শতাংশে পৌঁছেছে। ওই সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, গত ৩ মে শেষ হওয়া সপ্তাহে তা ২৭.১১ শতাংশে পৌঁছেছে। তিরিশের দশকে মহামন্দার সময়ে আমেরিকায় ওই হার ছিল প্রায় ২৫ শতাংশ। বর্তমানে তার সঙ্গেই পাল্লা দিচ্ছে ভারতের বেকারত্ব।

