কয়লা শিল্পের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় উদ্যোগ। সূত্রের খবর, কয়লা শিল্পের পরিকাঠামো উন্নয়নে খনি থেকে পরিবহণের জন্য রেললাইন বসানো-সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা যায়, প্রথম দফার কয়লা খনি বাণিজ্যিক নিলামে যে ৪টি বিক্রি হয়নি, তার জন্য ফের দরপত্রও চেয়েছে সরকার।

