College Students-1Education Others 

কলেজ-বিশ্ববিদ্যালয় এখনই খুলছে না

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের পর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনই খোলা হচ্ছে না। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনটাই ঘোষণা করেছেন। উল্লেখ করা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্যের সব স্কুল খোলা সম্ভব হচ্ছে। সূত্রের খবর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা মন্ত্রীর সঙ্গে বৈঠকে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনই স্পষ্ট অবস্থান নিতে পারছেন না।

এক্ষেত্রে তাঁদের বক্তব্য, অন্য রাজ্য থেকে পড়ুয়ারা কলকাতায় পড়তে আসেন। ভিন দেশ থেকেও পড়ুয়ারা অংশ নেন। ওই সব পড়ুয়াদের বেশিরভাগই কলেজের হস্টেলে থাকেন। কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা হলে হস্টেলও খুলতে হবে। স্বাস্থ্যবিধি বজায় রাখা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থাকছে। এ বিষয়ে উপাচার্যরা দাবি করেছেন, এখনই হস্টেল খোলা সম্ভব নয়। হস্টেলে থাকা পড়ুয়াদের পঠন-পাঠন থেকে বঞ্চিত করা যাবে না বলে কলেজ-বিশ্ববিদ্যালয়ও খোলা সম্ভব হবে না।

Related posts

Leave a Comment