Small TreeOthers 

উদ্ভিদ অনুরাগী করে তুলতে কমিউনিটি প্ল্যান্ট ব্যাঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিবেশ সচেতনতায় কলকাতা পুরসভার সহযোগিতায় ভবানীপুরে গড়ে উঠেছে কমিউনিটি প্ল্যান্ট ব্যাঙ্ক। স্থানীয় সূত্রের খবর, ৭০ নম্বর ওয়ার্ডে নর্দান পার্ক সুভাষ উদ্যানে (চিলড্রেন্স পার্ক) এই ‘ট্রি ব্যাঙ্ক’ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর, কলকাতা পুরসভা ছাড়াও অ্যাক্টস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও এর সঙ্গে যুক্ত রয়েছে। জানা গিয়েছে, উদ্ভিদপ্রেমীরা বিনামূল্যে এখান থেকে গাছ পাবেন। ওই গাছ বাড়িতে বসানোও যাবে। এক্ষেত্রে জানা গিয়েছে, বাড়িতে ছোট জায়গায় বা টবেতে এই গাছ লাগানো যাবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে লাগানোর মতো গাছই দেওয়া হচ্ছে। অ্যালোভেরা, মানিপ্ল্যান্ট ও নিম-সহ বিভিন্ন গাছ দেওয়া হচ্ছে। তুলসি, কারিপাতা, আরেলিয়া, পুদিনাপাতা এই তালিকায় রয়েছে। এছাড়া রয়েছে ইমিউনিটি ও এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। গত ১৫ আগস্ট থেকে নেওয়া হয় এই উদ্যোগ। নতুন প্রজন্মকে উদ্ভিদ অনুরাগী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment