BartyOthers Sports 

টেনিসের বার্টি এবার গল্ফেও চ্যাম্পিয়ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় জয়ী হলেন । বার্টি তাঁর গল্ফ কেরিয়ারের প্রথম খেতাবটি পেলেন । তিঁনি ২৪ বছর বয়সে ব্রিসবনে বুকওয়াটার গল্ফ মিটে চ্যাম্পিয়ান হলেন ।উল্লেখ্য, করোনা আবহে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন বার্টি । টেনিস থেকে তিঁনি সরে গেলেও খেলার ময়দান থেকে সরে আসেননি।
জানা গিয়েছে, বাটি টেনিস আর গল্ফ যেমন খেলেছেন, তেমনই ক্রিকেটার হিসাবেও পরিচয় দিয়েছেন । ব্রিসবেন হিটসের হয়ে তিঁনি অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম বিগ ব্যাশে খেলেছিলেন ।
আরও জানা গিয়েছে, বাটিকে গলফের জন্য প্রেরণা জুগিয়েছে তাঁর বয়ফ্রেন্ড গ্যারি কিসেক । গ্যারি নিজেও একজন পেশাদার গল্ফার ছিলেন । এক্ষেত্রে গ্যারি কিসেক জানিয়েছেন, নানা খেলা থেকে খেলোয়াড়রা যোগ দেয় এই গল্ফে । তবে টেনিস থেকে এই খেলায় যোগ দিলে সুবিধা তাঁর হাতের কন্ট্রোল আর প্রখর দৃষ্টি শক্তির জন্য । বার্টিকে আমি তাই এই খেলায় উৎসাহ দিই ।

Related posts

Leave a Comment