harmoniumBreaking News Others 

প্রয়াত সুরকার ও কবি চাঁদুকাকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত বিশিষ্ট সুরকার ও কবি সমীর চট্টোপাধ্যায়। ‘বেণীমাধব’ সহ একাধিক গানের সুর দিয়েছিলেন তিনি। যা লোপামুদ্রা মিত্র-র কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠে। কবিতা থেকে তৈরি তাঁর সুরে গান লোপামুদ্রাকে শ্রোতার কাছে জনপ্রিয় করে তোলে।লোপামুদ্রা সমীরবাবুকে চাঁদুকাকা বলে ডাকতেন।

লোপামুদ্রা জানিয়েছেন, জানি না এবার গানগুলো গাইতে গেলে হোঁচট খাবো কি না। জানা গিয়েছে, লোপামুদ্রার বিভিন্ন অনুষ্ঠানে তাঁর পাশে থাকতেন সমীরবাবু। শুধু নিজের কাজ নিয়েই থাকতে পছন্দ করতেন এই সুরকার। পাশাপাশি তিনি কবিতাও লিখতেন।

Related posts

Leave a Comment