উরুগুয়েকে ১-০ ফলাফলে হারাল মেসিরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিলির বিরুদ্ধে ১ গোল দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-১ফলাফলে ম্যাচ ড্র করে। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। আজ ভারতীয় সময় অনুযায়ী ভোরে উরুগুয়েকে ১-০ ফলাফলে হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের গ্রুপে প্রথম জয় পেল মেসিরা। লিওনেল মেসি ও লুই সুয়ারেজের বল দখলের লড়াই ছিল। আর্জেন্টিনার পক্ষে গোল করেন গুইদো রডরিগেজ। ভাসানো বল বক্সের মধ্যে থেকে মাথা ঠেকিয়ে ঢুকিয়ে দিয়েছেন উরুগুয়ে গোলে ৷
তবে আক্রমণের ঝড় তুলেছিল কাভানি-সুয়ারেজের উরুগুয়ে ৷ ১-০ গোলে পিছিয়ে থেকেও উরুগুয়ে চেষ্টা করলেও গোল করতে পারেননি।
অন্যদিকে আর্জেন্টিনাও প্রথমে একটি গোল করে এগিয়ে গেলেও ব্যবধান বাড়াতে পারেনি ৷ মেসিকে আটকানোর জন্য উরুগুয়ে ডিফেন্ডারদের লড়াই জারি ছিল। এই জয়ের পর নিজেদের গ্রুপে এক নম্বরে এখন আর্জেন্টিনা ৷ মেসিরা পরের ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে ৷

