রাজ্য জুড়েই ভারী-অতি ভারী বৃষ্টিপাত

rain and west bengal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য ব্যাপী ভারী বৃষ্টি চলেছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অন্যদিকে বজ্রপাত নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। জেলা জুড়ে ভয়ও বেড়েছে জনমানসে। উল্লেখ্য,আষাঢ় মাসের প্রথম দিন থেকেই বঙ্গে বর্ষার আগমণ ঘটেছে। ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাতাসের জেরে বাংলায় বৃষ্টি চলবে বলেও খবর। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, রবিবার থেকে কিছুটা হলেও বৃষ্টি কমবে। এই আবহে আশঙ্কা করা হচ্ছে শহর ও গ্রামাঞ্চলের নিচু এলাকায় জল জমবে। নদীগুলির জলস্তর বাড়বে। আগত ভরা কোটাল নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। সতর্ক করা হয়েছে সুন্দরবন,দীঘা এলাকা সহ বেশ কিছু জেলাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *