kori andarson and newzelandOthers Sports 

অবসর নিলেন নিউজিল্যান্ডের কোরি আন্ডারসন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবসর নিলেন কোরি আন্ডারসন। একেবারে নীরবে অবসর নিলেন তিনি। সূত্রের খবর, অবসর গ্রহণের পর কোরি আমেরিকার মেজর ক্রিকেট লিগ খেলতে যাবেন। তাঁর ৩ বছরের চুক্তি হয়েছে বলে জানা যায়। পাকিস্তানের শাহিদ আফ্রিদির একদিনের আন্তর্জাতিক ম্যাচের দ্রুততম রেকর্ড ভেঙেছিলেন নিউজিল্যান্ডের আন্ডারসন। আফ্রিদি ৩৭বলে সেঞ্চুরি করেছিলেন।
কোরি আন্ডারসন ৩৬ বলে ১০০রান করেছিলেন। তবে কোরির রেকর্ড ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকার এ বি ডেভিলিয়ার্স। তিনি ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন কোরি।

Related posts

Leave a Comment