৫০ বছরে পদার্পণ করতে চলেছে ৭১সালের মুক্তিযুদ্ধ

bangladesh and bijoy dibas

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজয় দিবস উৎযাপন। ৫০ বছরে পদার্পণ করতে চলেছে ৭১সালের মুক্তিযুদ্ধ। করোনা আবহেও ওপার বাংলা থেকে বিজয় দিবসের উদযাপনে ভারতে আসতে চলেছেন ৩০ জন মুক্তিযোদ্ধা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,১৪ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে কলকাতায় আসতে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন আধিকারিকও।
সূত্রের খবর, গতকাল ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রসঙ্গত,মুক্তি বাহিনীর সঙ্গে একসূত্রে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল ভারতীয় সেনাও।১৬ ডিসেম্বর বিজয় দিবস উৎযাপন করবে বাংলাদেশ। পাশাপাশি সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর এটি পালন করবে। স্বাধীনতার ৫০ বছরে পা রাখবে বাংলাদেশ। এক্ষেত্রে বিজয় দিবস উৎযাপন করবে ইস্টার্ন কমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *