madhyamram durga pujaLifestyle Others 

করোনা বদলে দিল মধ্যমগ্রামের ৫২ বছরের ঐতিহ্য

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলিতে বহু নামকরা পুজোগুলির মধ্যে অন্যতম হল মধ্যমগ্রামের পেয়ারা বাগান। বিশ্বজুড়ে করোনা অতিমারি এবং সেই সঙ্গে হাইকোর্টের রায় কে মান্যতা দিয়ে এবছর ছোট করে হচ্ছে এই পুজো। ৫২ বছরের পেয়ারা বাগানের এই পুজোর ৫ দিন দর্শনার্থীদের ভির থাকতো চোখে পরার মত।

সরকারি সমস্ত স্বাস্থ্য বিধি মেনেই এবছর খোলামেলাভাবে মন্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন এই পুজো উদ্যোক্তারা। মধ্যমগ্রাম পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা জানান করোনার সাথে লড়ে বেঁচে থাকতে গেলে সরকারি সবরকম বিধিনিষেধ মেনেই এবছর যে কোনও অনুষ্ঠান করা উচিৎ।

Related posts

Leave a Comment