চোটের কারণে ডোয়েন ব্র্যাভো আইপিএল থেকে সরছেন

Dwayne-Bravo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্লে-অফের আশা এবার শেষ। ডোয়েন ব্র্যাভো বড় ধাক্কা দিয়ে আইপিএল থেকে বিদায় নিয়েছেন। সূত্রের খবর, দিল্লির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে আহত হয়েছিলেন ব্র্যাভো। শেষ ওভারে ধোনিও তাঁকে দিয়ে বল করাতে পারেননি। ওই ম্যাচে পরাজিত হয় চেন্নাই। ব্র্যাভো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও খেলেননি।
চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ব্র্যাভোর ডান কুঁচকিতে আঘাতের কারণে আইপিএলের বাকি ম্যাচগুলোতে আর পাওয়া যাবে না তাঁকে। ক্যারিবিয়ান তারকাকে দুই থেকে তিন সপ্তাহ রি হ্যাব সেন্টারে থাকতে হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ব্র্যাভো হাঁটুতে চোট পেয়েছিলেন। তারফলে চেন্নাইয়ের হয়ে প্রথম চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এই মুহূর্তে চেন্নাইয়ে ব্র্যাভোর মতো অভিজ্ঞ কেউ নেই। এ ক্ষেত্রে বাকি ম্যাচগুলিতে ধোনির চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *