‘ন্যাটোর’ মতো সামরিক জোট তৈরির বার্তা

Malabar Naval

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উন্মুক্ত ও অবাধ সমুদ্র বাণিজ্যপথ তৈরিতে চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড সামরিক চেহারা পেল বলে মনে করছেন একটা অংশ। সূত্রের খবর, চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে ভারতের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে আগামী মাসে দু-দফায় ৪ দেশের নৌ-মহড়ার পর চিন কী প্রতিক্রিয়া জানায়, তার দিকেও নজর রাখছে ভারত। মার্কিন উপ-বিদেশসচিব সূত্রে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কোয়াডকে আরও প্রতিষ্ঠানিক চেহারা দিতে হবে। আমরা এই অক্ষের অন্যান্য অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে কথা বলছি।

কূটনৈতিক মহলের একটা অংশ মনে করছেন, ‘ন্যাটোর’ মতো সামরিক জোট তৈরির বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান- কোয়াড গোষ্ঠীর এই ৪ দেশের মধ্যে প্রথম বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হল জাপানে। তবে ২০১৭ সালে কোয়াড তৈরি হলেও চিন প্রশ্নে কতটা এগনো হবে তা নিয়ে স্থির নীতি ছিল না ভারতের। এক্ষেত্রে আরও জানা যায়, বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রগুলিরও চিনের বিরুদ্ধে সরাসরি অক্ষ তৈরি করে তাকে সামরিক চেহারা দেওয়ার ব্যাপারে দ্বিধা করেছে। এরপর করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বে ভূ-কৌশলগত অবস্থান ও সমীকরণ বদলে গিয়েছে। জানা যায়, মালাবার নৌ-মহড়ায় ভারত, আমেরিকা ও জাপানের সঙ্গে নভেম্বর মাসে যোগ দেবে অস্ট্রেলিয়াও। পরিস্থিতির দিকে নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *