new year and turistOthers Travel 

বর্ষ-বরণে মাতোয়ারা পর্যটক – পাহাড়ি এলাকায় ভিড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্ষ বরণের আনন্দে পর্যটকদের ঢল পাহাড় থেকে সমতলে। ২০২০সালকে বিদায় দিয়ে নতুন ইংরেজি নববর্ষকে স্বাগত জানালো শিলিগুড়ি-দার্জিলিং। সূত্রের খবর,বছরের শেষ দিন সকাল থেকেই শহর লাগোয়া ট্যুরিজম স্পট থেকে পাহাড়ি এলাকায় ভিড় উপচে পড়ে। ২০২০সালে করোনার থাবা শুরু হয়। বিশ্বজুড়ে মহামারি। দীর্ঘ কয়েক মাস প্রায় ঘরবন্দি ছিল মানুষ। নতুন বর্ষপালনে প্রস্তুত হয় শিলিগুড়িবাসী। শহর লাগোয়া ট্যুরিজম স্পট থেকে পাহাড়ি এলাকায় ভিড় দেখা যায়।

করোনা বিধি মেনে ঘর থেকে বেড়িয়ে পড়েন বহু মানুষ গজলডোবার তিস্তা পারে। অনেকেই ব্যস্ত হয়ে পড়েন নৌকাবিহারে। কাউকে দেখা যায় সেবক পাহাড়ের কোলে। পাশাপাশি শহর লাগোয়া দুধিয়া, তুড়িবাড়ি, গাড়িধুরা, রংটং, তিনধরিয়ার পথে মানুষের ভিড়। ভিড় ছিল বেঙ্গল সাফারি পার্কেও। করোনা বিধি মেনে মাস্ক পড়ে সাফারি পার্কে পর্যটকদের আনাগোনাও ছিল। ভিড় ছিল অনেক কম। পার্ক ক্যাম্পাসেই ভিড় ছিল। রয়েল বেঙ্গল টাইগার থেকে লেপার্ড। বাইসন থেকে ভল্লুক, হাতি থেকে চিতল হরিণ দর্শন করেছেন পর্যটকরা। নাম না জানা অনেক পাখি দেখতে মানুষের আনাগোনা দেখা যায়। অনেকেই টয়ট্রেন রাইডে পার্ক চত্বর ঘুরে দেখেন।
সেলফি তোলার হিড়িক দেখা যায় । রেকর্ড ভিড় না হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পর্যটকের ভিড় ছিল সাফারি পার্কে । শীতের পাহাড়ও মেতেছে বর্ষবরণের উৎসবে। ম্যাল ক্যাম্পাসে পর্যটকদের ঢল। শৈলশহরে আবহাওয়া ছিল বছরের শেষ দিনে। দার্জিলিং থেকে ঘুম স্টেশন ছিল জমজমাট । উৎসবে মুখরিত পাহাড়। ম্যালেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। ইংরেজি নববর্ষকে বরণ করতে মাতোয়ারা পর্যটকেরা।

Related posts

Leave a Comment