sundarban and travel

ভ্রমণে সচেতনতা : সচেতনতায় ভ্রমণ

ছুটির অবসরে ভ্ৰমণপিপাসু মানুষ বেরিয়ে পড়েন সমুদ্র-পাহাড় ও জঙ্গলে। পর্যটন কেন্দ্রে গিয়ে পরিবেশের কথাটি তাঁদের মাথায় থাকে না বলে অভিযোগ বিভিন্ন মহলে। সমুদ্র-পাহাড় ও জঙ্গলে যত্র-তত্র প্লাস্টিক,থার্মোকল সহ জলের বোতল ফেলে থাকেন। পরিবেশ দূষণের বিষয়টি নিয়ে সজাগ হতে দেখা যায় না অনেককেই। আবার পর্যটনের কারণে সুন্দরবনের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর জল ও মাটিতে দূষণের পরিমাণ বাড়ছে। ভূমিক্ষয় বাড়ছে। ম্যানগ্রোভ সহ বিভিন্ন গাছের চারার বৃদ্ধি ঘটছে না। নতুন করে গাছও গজাচ্ছে না বলে পরিবেশ বিশেষজ্ঞদের মত ।

Read More
boxa fort and turist

বক্সা দুর্গের সৌন্দর্যায়ন : পর্যটকদের জন্য খুশির খবর

পর্যটকদের জন্য শীঘ্রই খুলে দেওয়া হবে বক্সা দুর্গের দরজা। আলিপুরদুয়ারের বক্সা দুর্গের সৌন্দর্যায়নের কাজ পুরোদমে চলেছে। প্রাথমিক পর্বের কাজ শেষ হয়ে দ্বিতীয় পর্বের কাজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

Read More
turist and north bengal7

গরমে স্বস্তির সন্ধানে উত্তরবঙ্গে ছুটছেন পর্যটকরা

তীব্র গরমের আঁচ পড়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। একদিকে তাপমাত্রার রেকর্ড। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় পথ-ঘাট ও চাষের জমি শুষ্ক হয়ে উঠছে। বৃষ্টির দেখা মিলছে না। দক্ষিণের জেলাগুলিতে দাবদহ। দহনের জ্বালায় অতিষ্ঠ মানুষ। স্বস্তি নেই গরমের দাপটে। তবে দক্ষিণবঙ্গে দহন হলেও উত্তরবঙ্গে স্বস্তির পরিবেশ। এই সময়ে উত্তরবঙ্গে চলেছেন পর্যটকরা। পাহাড়ে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে ।

Read More
turist and hajarduary

মুর্শিদাবাদের পর্যটন ক্ষেত্রে মন্দা বাজার

ভারতের ইতিহাসে মুর্শিদাবাদ জেলার আলাদা একটা গুরুত্ব রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ইতিহাসের নানাবিধ নিদর্শন। বাংলার ইতিহাস ও ভ্রমণ মানচিত্রে আজও মুর্শিদাবাদ জেলার কদর রয়েছে। নবাব মুর্শিদকুলি খান,আলিবর্দি খান,নবাব সিরাজ-উদ-দৌলার রাজত্বকাল সহ ইতিহাসের নানা কাহিনী এত কাল বাদেও পর্যটকদের কাছে আকর্ষণীয়। সেই ইতিহাসকে জীবন্ত করে তুলে ধরেন টুরিস্ট গাইডরা।

Read More
sagar and covid effect

গঙ্গাসাগরে পুণ্যার্থী সমাগম

ধীরে ধীরে পুণ্যার্থী সমাগম ঘটছে গঙ্গাসাগরে। তবে বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা রয়েছে। একদিকে বৃষ্টি ও অন্যদিকে হাইকোর্টের নিয়ম মেনে চলছে মেলা । সব মিলিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। করোনা আবহে কলকাতা হাইকোর্টের কড়া বিধি-নিষেধও রয়েছে।

Read More
Mandarmoni-2

ফের ঘরমুখী পর্যটকরা

করোনা সতর্কতা ও নিয়ন্ত্রণ-বিধির ছায়া। শীতের ছুটিতে পর্যটকদের কাছে হতাশার খবর। দিঘা, দার্জিলিং-সহ রাজ্যের পর্যটনক্ষেত্রগুলি থেকে পর্যটকদের এখন ঘরে ফেরার পালা। ট্রেনে-বাসে সওয়ার হয়ে বাড়ি ফেরার জন্য মরিয়া ভ্রমণ পিপাসুরা।

Read More
turist and west bengal

শীত পড়তেই বঙ্গের পর্যটন-ক্ষেত্রগুলিতে ভিড়

শীত পড়েছে জাঁকিয়ে। বঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়ং ও ডুয়ার্স সহ পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে। অন্যদিকে দক্ষিণের সুন্দরবন, দিঘা, তাজপুর, মন্দারমনিতেও পর্যটকদের রমরমা।

Read More
Mandarmoni-1

উৎসব মরশুমে পর্যটকদের বেশি টানছে মন্দারমণি

দিঘার আকর্ষণ থাকলেও এবার পুজোয় পর্যটকদের বেশি টানছে মন্দারমণি। হোটেল অগ্রিম বুকিংয়ের হিড়িক দেখে এমনই পূর্বাভাস। উল্লেখ করা যায়, প্রতি বছর দুর্গাপুজোর ছুটিতে ভিড় হয় দিঘার সৈকত ক্ষেত্রে।

Read More
turist and astha special train

তীর্থযাত্রীদের জন্য খুশির খবর রেলের

এক সফরে পঞ্চজ্যোতির্লিঙ্গ দর্শন। তীর্থযাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। সূত্রের খবর,আগামী সোমবার থেকে যাত্রা শুরু করতে চলেছে ভারত দর্শন নামের এই আস্থা স্পেশ্যাল ট্রেন। রেল সূত্রে জানানো হয়,এক সফরে এবার পঞ্চজ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ মিলবে। যাত্রীদের ভ্ৰমণ করানোর পর আবারও তা ফিরে আসবে ১৬ সেপ্টেম্বর।

Read More
tourist and place

করোনার থাবায় পর্যটন শিল্পে আবারও জোর ধাক্কা

আবারও করোনার থাবা পর্যটনে। দার্জিলিং,পুরী,সিকিম ও দীঘায় পর্যটন ক্ষেত্রে আবারও মন্দা। শূন্যতার সৃষ্টি হয়েছে একেবারে। এক দিকে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্যদিকে পর্যটন শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত। কবে হাল ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা।

Read More