sagar and covid effectBreaking News Others Travel 

গঙ্গাসাগরে পুণ্যার্থী সমাগম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ধীরে ধীরে পুণ্যার্থী সমাগম ঘটছে গঙ্গাসাগরে। তবে বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা রয়েছে। একদিকে বৃষ্টি ও অন্যদিকে হাইকোর্টের নিয়ম মেনে চলছে মেলা । সব মিলিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। করোনা আবহে কলকাতা হাইকোর্টের কড়া বিধি-নিষেধও রয়েছে।

ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে সাগরমেলা চত্বরে। কাকদ্বীপে গঙ্গাসাগরগামী ভিড়ে করোনা পরীক্ষা চলছে। রয়েছে প্রশাসনিক তৎপরতা ও বিবিধ ব্যবস্থাও। আজ সকাল থেকে ভিনরাজ্যের পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। কাকদ্বীপের লট নং আট, কচুবেড়িয়া ও সাগরতট সংলগ্ন এলাকায় ভিড় ক্রমশ বাড়ছে। মেলায় পুণ্যতরী ও ধ্যানকেন্দ্রের সূচনা। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment