kapil muni and weatherBreaking News Others Travel 

গঙ্গাসাগর মেলায় বৃষ্টির ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরে। অন্যদিকে দুর্যোগের আশঙ্কা। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাইকোর্টের নিয়ম মেনে মেলা করা। সব মিলিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। মেলা প্রাঙ্গনে মাইকের আওয়াজ বন্ধ। পুণ্যার্থী সমাগম হলেও বৃষ্টির ইঙ্গিত।

মেঘলা আকাশ ও ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আবার মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চিন্তায় প্রশাসন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আজ বৃষ্টি শুরু হয়েছে গঙ্গাসাগরে। বৃষ্টি শুরু হতেই চিন্তা বেড়েছে জেলা প্রশাসনের । কাকদ্বীপ-সহ উপকূলীয় এলাকা সমূহে হালকা ও মাঝারি বৃষ্টি হয়।

Related posts

Leave a Comment