boxa fort and turistBreaking News Others Travel 

বক্সা দুর্গের সৌন্দর্যায়ন : পর্যটকদের জন্য খুশির খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পর্যটকদের জন্য শীঘ্রই খুলে দেওয়া হবে বক্সা দুর্গের দরজা। আলিপুরদুয়ারের বক্সা দুর্গের সৌন্দর্যায়নের কাজ পুরোদমে চলেছে। প্রাথমিক পর্বের কাজ শেষ হয়ে দ্বিতীয় পর্বের কাজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। স্থানীয় ও প্রশাসনিক সূত্রের খবর, বক্সা দুর্গে সৌন্দর্যায়নের কাজ চলাকালীন পৌরাণিক কিছু বৌদ্ধ মূর্তি ও স্তম্ভ পাওয়ার খবর পাওয়া গিয়েছে।

এক্ষেত্রে অনুমান করা হচ্ছে, দুর্গ তৈরির পূর্বে কোনও বৌদ্ধ মঠ সেখানে ছিল। উল্লেখ করা যায়, বক্সা দুর্গ ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান হিসাবে চিহ্নিত। স্থানীয়ভাবে জানা যায়, ১৭৭৩ সালে এই দুর্গটি ব্রিটিশদের নজরে আসে। পরবর্তীতে ব্রিটিশরা এই দুর্গ দখল করে নিয়েছিল। ১৮৬৫ সালে এই দুর্গটি ব্রিটিশদের দখলে আসে। দুর্গটি প্রাথমিক অবস্থায় বাঁশের তৈরি ছিল। পরে ব্রিটিশরা তা পাথরের দুর্গে রূপান্তরিত করেছিল বলে জানা যায়। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment