South Andaman SeaBreaking News Others 

দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত: পর্যটকদের জন্য সতর্ক বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত।তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে প্রভাব পড়তে পারে দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরও বলা হয়েছে,আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য জারি করা হয়েছে সতর্কতা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির ইঙ্গিত। দক্ষিণবঙ্গে তেমন কোনও বার্তা নেই। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে সারাদিনই দখিনা বাতাস বয়ে যাবে। আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমবে বলে আবহাওয়ার পূর্বাভাস। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment