কাতার ফুটবল বিশ্বকাপের অভিনব আয়োজন

qutar and stedium

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এসি ফুটবল স্টেডিয়াম। সেই মাঠে বসে দেখা যাবে কাতার ফুটবল বিশ্বকাপ। ৮ টি এসি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ দেখতে পাবেন দর্শকরা। এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ আয়োজিত হচ্ছে শীতকালে। কাতারে জুন ও জুলাই মাসে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ কাতার ফুটবল মহাযজ্ঞের আসর বসতে চলেছে নভেম্বর -ডিসেম্বর মাসে ৷ শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও ওইসময় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷

এক্ষেত্রে জানানো হয়েছে,প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো ঠাণ্ডা রাখার ব্যবস্থা করছে ৷ প্লেয়ারদের পাশাপাশি দর্শকদেরও স্টেডিয়ামে স্বস্তি দেবে ৷ ৮টি স্টেডিয়ামে এয়ার কন্ডিশানিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। এক্ষেত্রে ঠাণ্ডা বাতাস প্রবেশ করানো হবে স্ট্যান্ড দিয়ে। আবার নজেল দিয়ে ঠাণ্ডা রাখা হবে মাঠের অভ্যন্তর। এছাড়া কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ৷ বিষয়টি অভিনব। যা কাতার বিশ্ববিদ্যালয়ের সাহায্যে তৈরি করা হচ্ছে বলে খবর ৷ ডক্টর সৌদ আব্দুল আজিজ ঘানি বিষয়টির নেতৃত্ব দিচ্ছেন। এটি ঠাণ্ডা করা ছাড়াও বাতাস পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার হবে বলে জানানো হয়েছে। কাতার বিশ্বকাপে কোন কোন দেশ খেলবে তা জেনে নিন। সেই তালিকা তুলে ধরা হল।

বিশ্বকাপের গ্রুপ পর্ব :
গ্রুপ এ – কাতার , ইকুয়েডর , সেনেগাল , নেদারল্যান্ডস।
গ্রুপ বি – ইংল্যান্ড , ইরান , আমেরিকা , ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
গ্রুপ সি- আর্জেন্টিনা , সৌদি আরব , মেক্সিকো , পোল্যান্ড।
গ্রুপ ডি – ফ্রান্স, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি , ডেনমার্ক , টিউনিশিয়া।
গ্রুপ ই- স্পেন, কোস্টারিকা /নিউজিল্যান্ড , জার্মানি, জাপান।
গ্রু এফ – বেলজিয়াম, কানাডা, মরোক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি- ব্রাজিল, সাইবরিয়া, সুইৎজারল্যান্ড , ক্যামরন।
গ্রুপ এইচ-পর্তুগাল, ঘানা, উরুগুয়ে , দক্ষিণ কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *