Lifestyle 

অজয়কুমার মুখ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখ্যোপাধ্যায়। ১৯৮৬ সালের ২৭ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী।

১৯৬৩ সালে তিনি প্রথম বিধানসভার সদস্য ও সেচমন্ত্রী হয়েছিলেন। এরপর মন্ত্রিত্ব ত্যাগ করে কংগ্রেস সংগঠন গড়ে তোলার কাজে মনযোগী হয়ে পড়েন। ১৯৬৪ সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। পরে জাতীয় কংগ্রেসও ছেড়ে দিয়ে তিনি ১৯৬৭ সালের ১৫ মার্চ থেকে ১৯৬৭ সালের ২ নভেম্বর ও ১৯৬৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১৯৭০ সালের ১৯ মার্চ পর্যন্ত তিনি যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন। ১৯৭৭ সালে তাঁকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ”পদ্মবিভূষণ” প্রদান করা হয়।

Related posts

Leave a Comment