ভানুভক্ত আচার্যের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন ভানুভক্ত আচার্য। ১৮৬৮ সালের ২৩ এপ্রিল তিনি প্রয়াত হন। তিনি ছিলেন একজন নেপালি কবি, অনুবাদক ও লেখক। রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় প্রথম তিনি অনুবাদ করেন। নেপালি কবিতা ও সাহিত্যে অবদানের জন্য তাঁকে ”আদিকবি” উপাধিতে ভূষিত করা হয়েছে। প্রতি বছর ১৩ জুলাই তাঁর জন্মদিনের দিন বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। ভানুভক্তের দুটি রচনার জন্য তাঁর খ্যাতি ছিল। প্রথমটি হল- ভানুভক্তের রামায়ণ এবং অন্যটি কারাগারে বসে শ্লোক আকারে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি। ভারত ও নেপালের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পিছনেও তাঁর বিরাট ভূমিকা ছিল। তাঁর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা।

