Geetanjali IyerBreaking News Others 

গীতাঞ্জলি আইয়ারের প্রয়াণ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : নয়াদিল্লিতে দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার প্রয়াত হলেন। সত্তরোর্ধ্ব গীতাঞ্জলি দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে ছিলেন প্রথম সারির সঞ্চালিকা। তাঁর উচ্চারণ ও বাচনভঙ্গি ছিল অসাধারণ। কলকাতার লোরেটো কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। ১৯৭১ সালে তিনি দূরদর্শনের চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে বেশ কয়েকবার সেরা পাঠিকার সম্মান পান। ১৯৮৯ সালে তিনি ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী পুরস্কার পেয়েছিলেন। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিপ্লোমা পান। বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত মুখও হয়ে ওঠেন। শ্রীধর ক্ষীরসাগরের টেলিভিশন “খানদান”-এ তিনি অভিনয় করেছিলেন। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন বিশিষ্টরা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment