অসুস্থ ফুটবল রাজপুত্র দিয়েগো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অসুস্থ ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। হাসপাতালে ভর্তি হয়েছেন দিয়েগো,এমনটা জানা গিয়েছে।
সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আর্জেন্টিনার এই প্রাক্তন ফুটবলার। সদ্য তাঁর ৬০ তম জন্মদিন পালিত হয় । উৎসাহে ভক্তরা পালন করেছে তাঁর জন্ম দিনটা।সূত্রের খবর, লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি রয়েছেন মারাদোনা। জানা গিয়েছে, তিন দিন পর্যবেক্ষণ করা হবে দিয়েগোকে। চিকিৎসকরা জানিয়েছেন,মারাদোনার শরীরে ডিহাইড্রেশানের সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি রক্তাল্পতার সমস্যাও রয়েছে।আবার রয়েছে বেশ কিছু মানসিক সমস্যাও। ধারাবাহিক চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে। তবে মারাদোনার শরীরে করোনার লক্ষণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। মারাদোনার স্ট্রোক হয়েছে এমন গুজবও ছড়িয়ে পড়ে। চিকিৎসক লিপোলদো লুক জানিয়েছেন, এ খবর সত্যি নয়। দ্রুত সুস্থ হয়ে যাবেন মারাদোনা।

