শীতের ডায়েটে বেশ কিছু খাদ্য শরীর উষ্ণতর করে রাখার পক্ষে যথেষ্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতকাল আগত প্রায়। এই সময় শরীরকে সুস্থ ও উষ্ণতর করে রাখার জন্য বেশ কিছু খাবার রয়েছে সেগুলি বিশেষ প্রয়োজন।
শীতের ডায়েটে উষ্ণতর করে তোলার পক্ষে এই খাদ্যগুলি যথেষ্ট। এক্ষেত্রে দাম্পত্য জীবন হয়ে উঠবে সুন্দর ও মোহময়। বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, শীতকালে দাম্পত্যে উষ্ণতা ধরে রাখার জন্য চাই শরীরকে তরতাজা রাখা। শীতের খাওয়া-দাওয়াতে সামান্য বদল আনলেই নিজেকে উষ্ণতর করে তুলতে সক্ষম হবেন। বিশেষজ্ঞ-চিকিৎসকরা আরও জানিয়েছেন, ডালিম সরাসরি টেস্টোস্টেরন বাড়াতে সক্ষম। নারী-পুরুষদের ক্ষেত্রে শরীরী চাহিদা বাড়ানোর জন্য এটি উপকারী।
আবার কুমড়োর বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে বেটেও খেয়ে থাকেন এই বীজ। শরীরী চাহিদা বাড়ানোর ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি পালং শাকেরও বিশেষ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ম্যাগনেশিয়াম ও অন্যান্য মিনারেল থাকে। তার জন্য শরীর চনমনে ভাব ফুটে ওঠে। আবার রাঙা আলু পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় বলবর্ধক হিসেবে কাজ করে থাকে। শরীরে রক্তচলাচল বৃদ্ধি করে। পুরুষের যৌনতাবর্ধক হিসেবে প্রাচীনকাল থেকেই রসুনের গুরুত্ব রয়েছে। ক্যাপসিকামে প্রচুর পরিমানে ভিটামিন- সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় নারী ও পুরুষের যৌন সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

