দোহায় আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করল ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে এগিয়েও জয় হাতছাড়া হয়েছে। দোহায় ১-১ ফলাফল ড্র করে মাঠ ছাড়তে হল ভারতকে। অন্যদিকে ফুটবলের ইতিহাসে দেশের জার্সিতে সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় জায়গা করে নেওয়ার স্বপ্নও অধরা থাকল সুনীল ছেত্রীর। ড্র করার পর ভারত যোগ্যতা অর্জন করেছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় পর্যায়ে খেলার।
দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে হল এই খেলা। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে দুটি পরিবর্তন করেছিলেন ভারতের কোচ ইগর স্তিমাচ। উল্লেখ্য, কাতারের বিরুদ্ধে লাল কার্ড দেখায় আগের ম্যাচে ছিলেন না রাহুল ভেকে। রক্ষণ শক্তিশালী করার জন্য তাঁকে নামানো হয়। তিনি শুরু থেকে খেলানো হয় আশিক কুরুনিয়নকে। ৩-৪-৩ ছকে খেলেছে ভারত। মনবীর, সুনীল ও আশিক আক্রমণে ছিলেন।

