swatilekha and diedOthers 

প্রয়াত হলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (৭১)। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। অমৃতলোকে চলে গেলেন সত্যজিত রায়ের “বিমলা”। থিয়েটার অভিনেত্রী থেকে পর্দার দাপুটে অভিনেত্রী হয়ে ওঠেন স্বাতীলেখা। ১৯৭০ সাল নাগাদ থিয়েটারে কাজ শুরু করেছিলেন। ১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে এসেছিলেন। এরপর নান্দীকার নাট্যদলে যোগদান করেছিলেন। সেখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজও করেছেন। ১৯৮৪ সালে সত্যজিৎ রায় নির্দেশিত “ঘরে বাইরে” ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে “বেলা শেষে”ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১১ সালে থিয়েটারে অভিনয়ের জন্য তিনি সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ নাট্য অকেডেমি পুরস্কার-সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি । নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান সোহিনী সেনগুপ্ত। নাটক থেকে সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন বারেবারেই । এই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া টলিউড সহ শিল্পী মহলে।

Related posts

Leave a Comment