মাদার টেরেসার জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন। ১৯১০ সালের ২৬ আগস্ট তাঁর জন্ম। ১৯৫০ সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন “মিশনারিজ অফ চ্যারিটি” । জন্মসূত্রে তিনি ছিলেন আলবেনিয়ান। কর্মসূত্রে তিনি একজন আদর্শ ভারতীয় ছিলেন। ১৯৭৯ সালে তিনি নোবেল পান। ভারতরত্ন ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০০৬ সালে ক্যাথলিক সন্তের সম্মান লাভ করেছিলেন তিনি। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

