Dominic ThiemOthers Sports 

প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জয়ী হলেন ডমিনিক থিয়েম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ী হলেন ডমিনিক থিয়েম। ইউএস ওপেনের ফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে তাঁর এই রুদ্ধশ্বাস জয়। শেষ হাসি হাসলেন অস্ট্রিয়ান এই তারকা। সূত্রের খবর, দর্শকশূন্য আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম দুটি সেটে পিছিয়ে পড়লেও জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জয়ী হলেন ২৭ বছর বয়সী থিয়েম। এই ম্যাচের ফলাফল- ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬)। উল্লেখ্য, ২০১৪ সালের পর ইউএস ওপেন নতুন এক চ্যাম্পিয়নকে পেয়েছে। সেবার সেরার মুকুট উঠেছিল মারিন সিলিচের মাথায়। ইউএস ওপেন জয়ের ক্ষেত্রে দীর্ঘ ৭১ বছরের ইতিহাসকে স্পর্শ করলেন থিয়েম। প্রসঙ্গত, ১৯৪৯ সালে আমেরিকার পাঞ্চো গঞ্জালেজ পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন হন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। ইতিপূর্বে ৩ বার গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছিলেন ডমিনিক থিয়েম। শেষরক্ষা না হলেও শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হল ফ্লাশিং মিডোয়।

Related posts

Leave a Comment