Donald Tramp-1Others World 

“হু”-কে আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হু-কে আর টাকা দেবে না ট্রাম্প প্রশাসন। পূর্বেই পূর্বাভাস ছিল। হু-কে অর্থ সাহায্য বন্ধ করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন ৬০ থেকে ৯০ দিনের জন্য অনুদান বন্ধ করা হচ্ছে হু-র। এক্ষেত্রে ট্রাম্প মনে করছেন, হু ব্যর্থ হয়েছে বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায়। সে জন্য বিশ্বজুড়ে প্রায় ২০ গুণ বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগে তদন্ত করে দেখা হবে কোথায় কোথায় তাদের গাফিলতি রয়েছে। তা বিশ্বকে কতটা প্রভাবিত করেছে, তা নির্ণয় করা হবে। তারপরে ভেবে দেখা হবে, ফের অনুদান দেওয়া হবে কি না। উল্লেখ্য, আমেরিকা হু-র সব থেকে বড় একক সাহায্যকারী রাষ্ট্র। চিকিৎসা ও গবেষণার জন্য গত বছরে “হু”-কে দেওয়া মার্কিন অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৪০ কোটি ডলার।

Related posts

Leave a Comment