ব্রিটেনে দুই বাঙালি ডাক্তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন

Briten

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি। ব্রিটেনে মোকাবিলায় লড়ছেন দুই বাঙালি ডাক্তার। মৃত্যু অতিক্রম করেছে ১২ হাজার। যাঁরা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন, সেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ৩৪ শতাংশ এই সংক্রমণে আক্রান্ত। সূত্রের খবর, ব্রিটেনে রোগী ও ডাক্তার- দুই পক্ষ থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। জরুরি পরিস্থিতিতে হাসপাতালের অপারেশন থিয়েটারগুলিকে বদলে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চেহারা দেওয়ার কাজ চলেছে। বাড়ানো হয়েছে বেডের সংখ্যাও। সূত্রের আরও খবর, ব্রিটেনের বিপর্যস্ত পরিস্থিতির এমনই ছবি তুলে ধরলেন বাঙালি চিকিৎসক দম্পতি সুমন পাল ও প্রিয়াঙ্কা দে। বাংলার এই দুই তরুণ চিকিৎসক রয়েছেন লিভারপুলের রয়্যাল হাসপাতাল এবং ওয়ারিংটন হাসপাতালে। ওই দেশের অনেক চিকিৎসক-স্বাস্থ্যকর্মী আক্রান্ত। মারাও গিয়েছেন অনেকজন। সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসের এই দুই চিকিৎসক অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টাও করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *